চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিকে বিদায় বলে দিলেন রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির পর এবার পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস। স্পেনের সাবেক ফুটবলারের সঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টদের চুক্তির মেয়াদ এবারের গ্রীষ্মে শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ আর নবায়ন করা হবে না বলে রামোস ও ক্লাবের পক্ষ থেকে শুক্রবার নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে রামোস লিখেছেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম একটি মুহূর্তকে বিদায় জানাবো, বিদায় জানাবো পিএসজিকে। আমি জানি না ঠিক কতগুলো জায়গা বাড়ির মতো মনে হয়। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি এবং ক্লাবটির সমর্থকেরা আমাকে নিজের বাড়িতে থাকার অনুভূতিই দিয়েছে।’

‘দুটি বিশেষ বছর আমাকে দেয়ার জন্য ক্লাবকে ধন্যবাদ। যেখানে আমি প্রতিটি টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং আমার সব দিতে পেরেছি।

Banglabid

পিএসজি ছাড়ার পর কোন ক্লাবে যাবেন, সেটি স্পষ্ট করেননি ৩৭ বর্ষী ডিফেন্ডার। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি সৌদি আরবের একাধিক ক্লাব তাকে টানার চেষ্টা করছে।

লিগ ওয়ানে ক্লারমন্টের বিপক্ষে শনিবার যে শেষবারের মতো লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামছেন, তা অবশ্য সরাসরিই বলেছেন স্পেনের সাবেক ফুটবলার। ‘আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব, অন্য রঙের জার্সি পরব। তবে শেষবারের মতো পিএসজির জার্সিকে আরও একবার আলিঙ্গন করতে চাই।’

টানা ১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলার পর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন রামোস। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী ফুটবলার প্যারিসের ক্লাবটির হয়ে ৫৭ ম্যাচ খেলে দুইবার লিগ ওয়ান শিরোপার স্বাদ পান। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লারমন্টপিএসজিরামোসলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT