চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, লাইফস্টাইল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকালের এক কাপ কফি নিয়ে অনেকের মধ্যেই রয়েছে নানা ধরনের দ্বিধা। ঘুমের ব্যাঘাত, উদ্বেগ বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ কফি এড়িয়ে চলেন। তবে পরিমিত পরিমাণে এবং অতিরিক্ত চিনি বা ক্রিম ছাড়া কফি পান করলে এর কিছু স্বাস্থ্য উপকারিতা থাকতে পারে বলে জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. বর্তিকা বিশ্বানি।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডা. বিশ্বানি জানান, তিনি প্রতিদিন ব্ল্যাক কফি পান করেন। তার মতে, নিয়মিত ও পরিমিত কফি পান দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্ল্যাক কফির ৬ সম্ভাব্য উপকারিতা: প্রায় ১ লাখ ৭১ হাজার প্রাপ্তবয়স্ককে নিয়ে করা একটি গবেষণার কথা উল্লেখ করে ডা. বিশ্বানি বলেন, যারা দিনে ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ কাপ কফি পান করেন, তাদের মৃত্যুর ঝুঁকি কফি পান না করা ব্যক্তিদের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দেখা গেছে। বিভিন্ন গবেষণায় কফি পানকারীদের হৃদরোগ, লিভারের রোগ, টাইপ-২ ডায়াবেটিস ও স্ট্রোকের মতো কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি তুলনামূলক কম দেখা গেছে। বিশেষজ্ঞের মতে, দিনে প্রায় ৩ থেকে ৪ কাপ কফি পান করলে এসব রোগের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে।

Banglabid

কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিদজাত সক্রিয় যৌগ প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। গবেষণায় নিয়মিত কফি পানের সঙ্গে ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস, সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। গবেষণা অনুযায়ী, প্রতিদিন অতিরিক্ত এক কাপ কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ থেকে ৭ শতাংশ কমার সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে। কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ও পলিফেনলের মতো যৌগ শরীরের বিপাকক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।

কিছু গবেষণায় কফি পানের সঙ্গে লিভার ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। আবার কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে কফি পানকারীদের বেঁচে থাকার হার তুলনামূলক বেশি হতে পারে বলেও কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে। বড় আকারের কয়েকটি গবেষণায় নিয়মিত কফি পানকারীদের মধ্যে পারকিনসন রোগের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। কফির কিছু উপাদান মস্তিষ্কের ওপর সুরক্ষামূলক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়।

তাবে বিশেষজ্ঞের মতে, কফি কোনো ‘অলৌকিক’ পানীয় নয় এবং এটি সবার জন্য উপযুক্তও নয়। অনিয়ন্ত্রিত উদ্বেগ, কিছু ধরনের হৃদস্পন্দনের সমস্যা বা নির্দিষ্ট শারীরিক অসুস্থতা থাকলে নিয়মিত কফি পান শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Reneta

সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে ৩ থেকে ৪ কাপ পর্যন্ত কফি প্রায় ৩০০ থেকে ৪০০ মিলিগ্রাম ক্যাফেইনের সমপরিমান হতে পারে। তবে ক্যাফেইন সহ্য করার ক্ষমতা ব্যক্তিভেদে ভিন্ন হওয়ায় নিজের শরীরের প্রতিক্রিয়া অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ মতে, কফি কখনোই পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নয়। তাই কফি পান করলে পরিমাণের পাশাপাশি এতে অতিরিক্ত চিনি বা উচ্চ-ক্যালরির উপাদান যোগ করা হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা উচিত।

এসব তথ্য সাধারণ স্বাস্থ্যতথ্য হিসেবে দেওয়া হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্যগত সমস্যা বা বিশেষ পরিস্থিতিতে কফি পান উপযোগী কি না, তা জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপকারিতাক্যান্সার বিশেষজ্ঞডা. বর্তিকা বিশ্বানিব্ল্যাক কফি পান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT