চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারদের নতুন কোচ গালতিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির সাথে তার যোগাযোগের খবরটা ছড়িয়েছিল বেশ কয়েকদিন আগেই। অবশেষে সেসব গুঞ্জনকে সত্য প্রমাণ করে ফরাসি ক্লাবটির কোচ হলেন ক্রিস্টোফে গালতিয়ে। সদ্য সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের ঘন্টা দুয়েক পরেই নতুন কোচের নাম ঘোষণা করেছে ফরাসি জায়ন্টরা।

দুই বছরের চুক্তিতে মেসি-নেইমারদের কোচের দায়িত্ব পালন করবেন নিসের সাবেক কোচ। আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন গালতিয়ে। কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি ও ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোসের প্রতি।

‘পিএসজির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। নাসের আল খেলাইফি, লুইস ক্যাম্পোস ও যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবের দায়িত্ব সম্পর্কে সচেতন আছি। ইউরোপের অন্যতম প্রতিযোগিতামূলক ক্লাবটির জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

গালতিয়ের কোচিং ক্যারিয়ার শুরু হয় সহকারী কোচ হিসেবে। ২০০৯ সালে সাঁত এতিয়েনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। তার কোচিংয়ে ক্লাবটি ৩২ বছরের শিরোপা খরা কাটায় ২০১৩ সালে ফরাসি লিগ কাপ জিতে। এরপর ২০১৭ সালে তিনি দায়িত্ব নেন লিলের। ২০২১ সালে তার অধীনে পিএসজিকে পেছনে ফেলে লিগ ওয়ানের শিরোপা জেতে লিল।

গালতিয়ের অধীনে নিসেরও গত মৌসুমটা ভালোই কেটেছে। কোনো শিরোপা না জিতলেও ফ্রেঞ্চ কাপে নিসকে ফাইনালে নিয়ে গেছেন ৫৫ বর্ষী কোচ। মৌসুম শেষে লিগ টেবিলে নিসের অবস্থান ছিল পাঁচ নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিসপচেত্তিনোপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে উত্তর কোরিয়া

মে ৯, ২০২৬

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT