বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছ থেকে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ড. প্রদীপ কুমার পাণ্ডেকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী’র পরিচালনায় শপথ অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








