পর্তুগালের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতান্ত্রিক দল পি এস (পার্টিডো সোশ্যালিস্ট)-এর প্রার্থী অ্যান্টোনিও জোসে সেগুরো বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে বিজয় অর্জন করেন সেগুরো। তার এই জয়কে পর্তুগালের রাজনৈতিক অঙ্গনে পিএস-এর শক্ত অবস্থান ও জনগণের আস্থার স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যান্টোনিও জোসে সেগুরো মধ্যপন্থী ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রবক্তা হিসেবে পরিচিত। নির্বাচনের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সকল নাগরিকের ঐক্য, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে তার রাষ্ট্রপতির দায়িত্বকালের প্রধান লক্ষ্য।
৯ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে পর্তুগালের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশটির রাজনীতিতে স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন জনগণ।








