চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তার ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবি

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৫:৫৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

দৈনিক ‘প্রথম আলো’র সম্পাদককে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’শতাধিক নেতাকর্মী।

মানববন্ধনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাবরিনা সিদ্দিকী অদিতি বলেন, প্রথম আলো বারবার দেশ ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। স্বাধীনতাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক ও মিথ্যা প্রচারণা চালাক তা আমরা চাই না। আমরা প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানাই।’

মানববন্ধনে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সংহতি জানিয়ে বলেন, এই প্রথম আলো এক সময় আমাদের মহানবীকে নিয়েও কটুক্তি করেছিল, তখন আলেম সমাজের কাছে পত্রিকাটিকে ক্ষমা চাইতে হয়েছে। স্বাধীনতা দিবসে মিথ্যা প্রতিবেদন করে যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, এই ভুলের জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় পত্রিকাটির নিবন্ধন বাতিল করা হোক এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা দরকার। কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো পদ্মা সেতু হবে না, কিন্তু প্রধানমন্ত্রী সেটা করিয়ে দেখিয়েছেন। আমরা প্রথম আলো সম্পাদকের গ্রেফতার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের জোর দাবি জানাই।

এসময় তিনি পত্রিকাটির সম্পাদকের সম্পদের তদন্তের দাবি জানিয়ে বলেন, মতিউর রহমান চার হাজার কোটি টাকার মালিক। এ টাকা সে কোথায় পেল তা জাতির সামনে উপস্থাপন করা হোক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়প্রথম আলোমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT