বাংলাদেশ

সচিবালয়সহ সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি, সচিবালয় ও সারাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়সহ সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত, ব্যাপক জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে আজ সচিবালয়ে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ (২৭ মে) মঙ্গলবার সকল দর্শনার্থীর জন্য সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সচিবালয় সংলগ্ন এলাকায় সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে নতুন অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা নিজ নিজ দফতর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন এবং অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।

কর্মসূচির অংশ হিসেবে ‘কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ঘোষণা দেয়—মঙ্গলবার দেশের সব সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ হবে এবং বুধবার (২৮ মে) পালন করা হবে পূর্ণদিবস কর্মবিরতি।

বিষয়:বিক্ষোভ কর্মসূচি সচিবালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…