মাগুরায় আট বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বিক্ষোভে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে সরকার দায় এড়াতে পারে না। সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসা চলছে ৭ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে।






