অর্থনীতি

বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ শুল্ক স্টেশনে বিক্ষোভ, আমদানি-রপ্তানি বন্ধ

চালান ও আমদানি বন্ধের প্রতিবাদে সীমান্তে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিক্ষোভরত মানুষজন, শ্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ-ভারতের ৪টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে, সিলেটের জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি।

এর মধ্যে গত সোমবার (২ ডিসেম্বর) থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলা স্টেশনের কার্যক্রম। এরআগে ২৭ নভেম্বর থেকে চাতলাপুর এবং ২৮ নভেম্বর থেকে বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে শেওলা শুল্ক স্টেশনের ওপারে ভারতের সুতারকান্দিতে গত রোববার একদল বিক্ষোভকারী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালান।

তবে সেখানকার পুলিশ ও বিএসএফের বাধায় তারা ফিরে যান। এসময় ওই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার থেকে কোনো পণ্য শুল্ক স্টেশন দিয়ে আসেনি। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় জানিয়েছে, জকিগঞ্জ দিয়ে কেবল পণ্য আমদানি করা হয়, রপ্তানি হয় না।

তবে বিয়ানীবাজারের শেওলা, বটুলি ও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি দু’টিই হয়।

বিষয়:আমদানি-রপ্তানি বাংলাদেশ-ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…