চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

ভারতে মহানবীকে কটুক্তি করায় রাবিতে প্রতিবাদ সমাবেশ

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৪:২৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
রাবিতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাম নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির এবং এতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর সাধারণ শিক্ষার্থীরা। এসময় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

এসময় শিক্ষার্থীদের ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা’, ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান’, এবং ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’ লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

Banglabid

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভারত সেকুলারিজম নামে অন্য ধর্মের ওপর বারবার আঘাত করতে পারে না।

তারা বলেন, বিশ্বের ইতিহাসে ২টি বর্বর জাতি রয়েছে, ইসরায়েল ও ভারত। ইসরায়েল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও সেভাবে আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগষ্টে বন্যার সময় অমানবিকতার পরিচয় দিয়েছে। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বর্বর জাতি হিসেবে নিজেদের পরিচয় বহন করছে।

তারা আরও বলেন, ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তী সময়ে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

Reneta

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি ভারতের দালালকেও হটাতে সময় নিব না। ভারতের বাক-স্বাধীনতা যদি হয় রাসুলকে নিয়ে অপমান করা, তাহলে মুসলমানদের স্বাধীনতা হবে তাদের দুনিয়া থেকে উৎখাত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবাদ সমাবেশমহানবীরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT