চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোষ্য কোটা বহাল রাখায় রাবিতে প্রতিবাদ সমাবেশ

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৫:২২ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
রাবিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরিক্ষায় পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সাকিব আঞ্জুম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বাপের কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, পোষ্য কোটার কবর দে’ ইত্যাদি স্লোগান দেন।

Banglabid

প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা বলেন, যারা সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে সমাজের এক কাতারে নিয়ে আসার জন্য কোটার সুবিধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা কিভাবে সুবিধা বঞ্চিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান হিসেবে এর মূল অস্ত্র হচ্ছে মেধা। একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভিত্তি হচ্ছে একজন শিক্ষার্থী তার মেধার ভিত্তিতে সঠিক সাবজেক্টে ভর্তি হবে এবং সেই মেধাবীরাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশ তথা বিশ্বে প্রতিষ্ঠিত করবে। পারিবারিক পরিচয়, দলের পরিচয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্যই বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক বিন্যাস এখন পর্যন্ত বিকশিত হতে পারেনি।

মানববন্ধনে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল সজীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের নৈতিক দাবি আদায় না করে রাজপথ কখনো ছাড়ে না ছাড়বেও না। আপনাদের যদি কোন যৌক্তিক দাবি থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বসতে পারেন। আমরা আপনাদের সাথে বসতে চেয়েছিলাম কিন্তু আপনারা বসেন নাই। কারণ আপনারা জানেন, যে সুবিধা আপনারা ভোগ করছেন সেটি একটি অন্যায্য সুবিধা। সেজন্যই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মুখীন হতে ভয় পেয়েছেন। আমরা এই অন্যায্য কোটা বিশ্ববিদ্যালয় থেকে দূর করে রাজপথ ছাড়বো।

এসময় বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, ২৪ এ বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হওয়ার পরে পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটার বিরুদ্ধে আমাদের আবার রাজপথে নামতে হবে এটি খুবই দুঃখজনক। খোঁজ নিলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত বাকিরা সবাই একজন আরেকজনের আত্মীয়। এই আত্মীয়সভা আমাদের ভাঙতে হবে। পোষ্য কোটার মতো একটি অন্যায্য বিষয় বহাল রাখার জন্য আবু সাঈদ-মুগ্ধরা জীবন দেন নাই। এ কোটা ব্যবস্থার সম্পূর্ণ উৎখাত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

Reneta

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোষ্য কোটাপ্রতিবাদ সমাবেশরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে বিশ্বের মহাসাগরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা

আগস্ট ১০, ২০২৬

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT