শিক্ষা

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুলের প্যারেন্টস ফোরামের লোগো, যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলের প্যারেন্টসের জন্য কেন্দ্রীয় প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আদালতের আদেশ ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ করে বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম।

শনিবার ২৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আজম খান।

তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে অসামঞ্জস্য ও অযৌক্তিক হওয়ায় ইংরেজি মাধ্যমে স্কুলগুলোর রি-অ্যাডমিশন ফি নেয়া অবিলম্বে বন্ধ ও টিউশন ফি যৌক্তিকিকরণ করা, সরকারি নির্দেশাবলী মেনে ২০১৭ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী ইংরেজি মাধ্যম স্কুলগুলো পরিচালনা করা, সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি স্কুলে ম্যানেজিং কমিটিতে দু’জন অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল স্থাপনসহ ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিয়মের মধ্যে আনতে একটি নীতিমালা প্রণয়নের দাবি জানাই।

বেশিরভাগ স্কুল অ্যাডমিশন ফি ১০ হাজার থেকে এক লাখ এবং কিছু স্কুল মাসিক টিউশন ফি’র নামে ৮০ হাজার থেকে আড়াই লাখ পর্যন্ত এবং কোন কোন স্কুলে ভর্তি ফি ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ফি’র নামে আদায় করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ফোরামের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিসহ প্রতিটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল বরাবর টিউশন ফি কমানোসহ ম্যানেজিং কমিটিতে নির্বাচনের মাধ্যমে দু’জন অভিভাবক প্রতিনিধি রাখার বিষয়ে চিঠি দিয়েছে অভিভাবকদের এই ফোরাম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…