চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের জন্য ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, লন্ডনে সংকট নিয়ে আলোচনার পর ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনে ‘আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে’ এক মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব করছে।

প্যারিস থেকে এএফপি জানিয়েছে, ফ্রান্সের লে ফিগারো সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, এই ধরনের যুদ্ধবিরতি, প্রাথমিকভাবে অন্তত স্থলযুদ্ধকে অন্তর্ভুক্ত করবে না। তিনি বলেন, পরবর্তী সময়ে শান্তিরক্ষী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহগুলোয় ইউক্রেনের মাটিতে ইউরোপীয় সৈন্য থাকবে না। ওয়াশিংটনের পরিবর্তনশীল অগ্রাধিকার ও রাশিয়ার সামরিকীকরণের প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ থেকে ৩.৫ শতাংশের মধ্যে বৃদ্ধি করা উচিত।

তিনি সংবাদপত্রটিকে বলেন, তিন বছর ধরে, রাশিয়ানরা তাদের জিডিপির ১০ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করেছে। তাই আমাদের পরবর্তীতে কী হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে।

মিলানের ইল ফোগলিও সংবাদপত্রের সাথে একটি পৃথক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, ইউক্রেনের সংঘাত সমাধানে সাহায্য করার জন্য ইউরোপের একটি ‘শক্তিশালী’ ইতালির প্রয়োজন।

তিনি বলেন, আমাদের ইটালিকে প্রয়োজন, একটি শক্তিশালী ইটালি, যেটি মহান জাতিগুলোর সম্মিলিত কণ্ঠধ্বনিতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে পাশাপাশি কাজ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT