ইবি’র ছাত্রী ফুলপরীর ওপর নির্যাতনের প্রমাণ
তিনজন নারী শিক্ষার্থী, একজনের মুখ লুকানো, অন্যজনের মুখে রঙিন হিজাব, নির্যাতনের প্রমাণের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীর ওপর জঘন্য ন্যাক্কারজনক ও পাশবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এতে বলা হয়েছে শিক্ষার্থী অন্তরা, ঊর্মি, মিম, তাবাসসুম ও লিমাসহ ৬ জন ওই ঘটনার সাথে জড়িত। এর বাইরে, বিচার বিভাগীয় কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্টের চরম দায়িত্বহীনতার কথা উল্লেখ করলেও বিশ্ববিদ্যালয়ের কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






