বিনোদন

দীর্ঘ বিরতির পর মঞ্চে গাইলেন নাফিস

নাফিসের মঞ্চে ফেরার সময়ের ছবি, দুইজন শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর নাফিস মঞ্চে গাইছেন, অন্য শিল্পী তার পাশে বসে আছেন, পেছনে বাংলা লেখা ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এই দেশে এক শহর ছিলো/ শহরে এক রাস্তা ছিলো/ রাস্তার ধারে এক বাড়ি ছিলো/ বাড়ির নাম এলোমেলো…’- কাওসার আহমেদ চৌধুরীর এমন গীতিকবিতায় গানটির সুর করেছিলেন নকীব খান আর সেটি কণ্ঠে তুলেছেন প্রতিশ্রুতি শিল্পী নাফিস কামাল।

নব্বই দশকের শেষের দিকে এই গানটি ‘ইত্যাদি’তে প্রচারের পর সুপারহিট হয়। রাতারাতি তারকা বনে যান নাফিস। মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে গাইলেন এই সংগীত শিল্পী।

সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক (উপসচিব) লাবণ্য আহমেদের স্মরণসভায় বিশিষ্ট আবৃত্তিকার সাগর সেনের এক কবিতা আবৃত্তির সঙ্গে তিনি রবীন্দ্র সংগীত “তুমি রবে নীরবে” গানটি ভিন্ন আঙ্গিকে পরিবেশন করেন।

রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় তাদের মনমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত স্রতারা বিমোহিত হয়। নাফিস জানান, শিগগিরই নতুন বেশ কয়েকটি গান প্রকাশসহ নিয়মিত লাইভ পারফরমেন্সে দেখা যাবে তাকে।

বিষয়:গান নাফিস নাফিস কামাল শিল্পী সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…