অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে কোনো বিজ্ঞাপন বা প্রচার চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।








