চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই স্থানে শিক্ষক সমিতি ও প্রশাসনের কর্মসূচি

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৮:২৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
শিক্ষা
A A
শিক্ষক সমিতি ও প্রশাসনের কর্মসূচির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের কর্মসূচি পালনের সময় একই স্থানে উদযাপিত হয়েছে প্রশাসন আয়োজিত ‘গণতন্ত্রের বিজয়’কর্মসূচি। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রশাসন আয়োজিত সংগীতানুষ্ঠান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, প্রশাসন আয়োজিত এই সংগীতানুষ্ঠানকে উপেক্ষা করেই শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়।

Banglabid

অবস্থান কর্মসূচিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী বলেন, ভিসির মদদে যেখানে সমিতি অবস্থান কর্মসূচি পালন করছে, একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘গণতন্ত্রের বিজয়’ নাম দিয়ে তারা গান, বাজনা, মঞ্চ নাটক করছেন আর সেখানে দর্শকের কাতারে বসিয়েছেন নিরাপত্তা অধিদপ্তরের কর্মীদের।

তিনি আরও বলেন, আমার জানা নেই, চবি প্রশাসনের এমন দীনতা কবে থেকে শুরু হয়েছে। যেখানে এমন আনন্দ উদযাপনের অনুমতি নেই, সেখানে তারা সমিতির কর্মসূচি বানচাল করতে পরিকল্পিতভাবে অনুষ্ঠানের আয়োজন করেছেন।

সেখানে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী চবি উপাচার্য ড. শিরীণ আখতারকে উদ্দেশ্য করে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আশা করি আপনি স্ব-সম্মানে বিদায় নেবেন। না হলে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালানোর রাস্তাও পাবেন না।

Reneta

অপরদিকে প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকের সাড়িতে বসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী চ্যানেল আই অনলাইনকে বলেন, দপ্তর থেকে বলা হয়েছে তাই এসেছি। আমরা এসবের কিছু জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নিরাপত্তা কর্মী বলেন, আমরা এমনেই এসেছি, নিজেদের ইচ্ছায়। তাই ড্রেস পড়িনি। নির্দেশ পেয়ে এসেছি। আমাদের উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তাই এসেছি।

এর আগে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় ১৪ থেকে ১৬ জানুয়ারি টানা তিনদিনের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিশিক্ষক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

পুরোনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, সেটি কী?

আগস্ট ১৬, ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT