চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মর্যাদাপূর্ণ এই দিবসটি উপলক্ষে বরাবরই বিশেষ অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে থাকছে ‘একজনই সোহেল রানা’ সিনেমা ‘ফাগুন হাওয়ায়’, নাটক ‘অঙ্গীকার’, হৃদয়ে মাটি ও মানুষ বিশেষ পর্ব ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতির ভাষা’-সহ আরো ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান।

এর মধ্যে আবদুর রহমানের উপস্থাপনায় ‘একজনই সোহেল রানা’ প্রচার হবে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়। তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘ফাগুন হাওয়ায়‘ প্রচার হবে ২১ ফেব্রুয়ারি বিকেল ২টা ৩০ মিনিটে, প্রীতি দত্ত-এর রচনা ও পরিচালনায় নাটক ‘অঙ্গীকার’ দেখানো হবে ওইদিনই রাত ৭টা ৫০ মিনিটে, শাইখ সিরাজ-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ পর্ব ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’ প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে এবং মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘প্রকৃতির ভাষা’ দেখানো হবে রাত ১০টা ৩০ মিনিটে।

মর্যাদাপূর্ণ এই দিনটিকে ঘিরে চ্যানেল আই ওইদিন আরো দেখাবে প্রতিদিনের আয়োজনে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘তৃতীয় মাত্রা’ বিশেষ পর্ব। যা প্রচার হবে সকাল ৯টা ৪৫ মিনিটে, সকাল ১১টা ৫ মিনিটে এবং বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার ঢাকা ব্যাংক-চ্যানেল আই ‘বইমেলা সরাসরি’ পাওয়ার্ড বাই- মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘একুশের কবিতা’। দুপুর ১২টা ৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ প্রিমিয়াম টি ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব। দুপুর ১টা ৫ মিনিটে এস আরমান এর প্রযোজনায় ‘এবং সিনেমার গান’। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশের লাল গোলাপ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসী এর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র এর বিশেষ পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসচচ্যানেল আইতারকা কথননাটকফাগুন হাওয়ায়মাটি ও মানুষলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT