চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে শুটিং, ঈদে মুক্তি- ‘বেস্ট ফ্রেন্ড’ নির্মাতার সিনেমার ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
নির্মাতা চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেস্ট ফ্রেন্ড, লাভ লাইন, লাভ সেমিস্টার-এর মতো দর্শক নন্দিত নাটক নির্মাণের পর এবার সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন প্রবীর রায় চৌধুরী। তিনি জানান, আগামী জানুয়ারিতে নাম চূড়ান্ত না হওয়া এ ছবি শুটিং করবেন, মুক্তি দিতে চান আগামী বছর আসন্ন ঈদুল আযহায়।

শখের বসে নির্মাণে এসেছিলেন প্রবীর রায় চৌধুরী। গত আটবছর ধরে নির্মাণে জড়িত থাকায় এখন এটাই তার পেশা বলে জানাতেন তিনি। শুরু থেকে প্রবীর রায় চৌধুরীর ইচ্ছে ছিল সিনেমা বানাবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছেছেন এই নির্মাতা।

প্রথম ছবি নির্মাণ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে প্রবীর রায় চৌধুরী বলেন, আট মাস ধরে আমার প্রথম ছবির গল্প লিখছি। এ কারণে অনেকদিন ধরে আমি নাটক বানাচ্ছি না। অনেকদিন ধরে আমাদের এখানে রোম্যান্টিক জনরার সিনেমা দেখছি না। এজন্য আমি বড়পর্দায় রোম্যান্টিক গল্পে ছবি বানাতে যাচ্ছি। ছবিতে আর্টিস্ট কারা থাকবেন সেটা জাস্ট প্ল্যানের মধ্যে আছে, তাই নিশ্চিত বলতে পারছি না।

Banglabid

কিছুদিনের মধ্যে বিস্তারিত ঘোষণা দেবেন উল্লেখ করে প্রবীর রায় চৌধুরী বলেন, মফঃস্বল এবং শহর দুই জায়গার গল্প এটি। পুরোটাই দেশে শুটিং হবে। বিগত পাঁচ বছরে আমরা আশপাশে যেসব প্রেমের গল্প দেখি এটি হবে তেমনই গল্প, যা দর্শকদের কাছে খুব চেনা মনে হবে। সিনেমার কোনো পরিচিত মুখ নিয়েই এ সিনেমা করবো। এটা আসলে মাল্টিকাস্টের সিনেমা হবে। দু-একজন নতুন থাকলেও লিড কাস্ট পরিচিত হবেন।

প্রথম ছবির চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বলেন, প্রযোজক যে টাকা লগ্নী করবেন সেটা তুলে তাকে ফেরত দেয়া অনেক বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে দর্শকদের ভালো লাগা তো আছেই। কারণ, দর্শক পছন্দ করলে শ্রম স্বার্থক হবে। নাটকে যখন কাজ করি মাথায় রাখি, প্রযোজককে কিছু টাকা হলেও লাভ বুঝিয়ে দেয়া। বড়পর্দাতেও একই প্ল্যান রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি তখনই টিকে থাকবে, যখন প্রযোজকরা লাভবান হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকপ্রবীর রায় চৌধুরীলিড বিনোদনশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT