চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসে ঢাকের বাদ্য

ইয়াকুব আলীইয়াকুব আলী
১১:৫৫ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A

“আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।” প্রবাসের জীবনে বেতারে ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ কণ্ঠে চণ্ডী পাঠ শোনা যায় না। তবে সেই অভাব অনেকটাই পূরণ করে হালের ইউটিউব। এখনো ইউটিউব ছাড়লেই আকাশবাণীর সেই কিংবদন্তি চণ্ডী পাঠ থেকে শুরু করে মহিষাসুরমর্দ্দিনীর গান বেজে ওঠে। এভাবেই সাত সমুদ্র তের নদীর পাড়েও দেবী দুর্গা তার আগমনী বার্তা নিয়ে হাজির হয়।

অস্ট্রেলিয়ায় পঞ্জিকা অনুযায়ী যদিও এখানে এখন শরৎকাল নয় তবুও আমাদের মনের মধ্যে বয়ে যায় শরতের আবহ। আমরা কল্পনায় দেখতে পায় শরতের বাংলার মেঘমুক্ত নির্মল আকাশ। নদীর দুকুল ছেয়ে গেছে সাদা কাশফুলে। আর মন্দিরে মন্দিরে বেজে উঠেছে ঢাক আর কাসা। আমরা দৌড়ে চলে যায় প্রতিমা দেখতে। শুভ মহাষষ্ঠীর মাধ্যমে পূজার সূচনা হয়। এরপর সপ্তাহব্যাপী চলে সেই উৎসব। এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষ অংশগ্রহণ করে। তবে ছোটদের আনন্দটা থাকে বেশি।

অস্ট্রেলিয়াতে এখন চলছে বসন্তকাল। নতুন পাতায় এবং ফুলে সেজে উঠেছে গাছগুলো। যেন তারা দেবী দুর্গাকে স্বাগত জানাতেই নিজেদের সাজিয়েছে। বিভিন্ন কমিউনিটি সেন্টারে হাজির হয়েছেন দেবী দুর্গা তাঁর ভক্তদের আশীর্বাদ করার জন্য। পূজার স্থানগুলোর পাশ দিয়ে গেলেই কানে ভেসে আসে সূক্ষ্ম ঢাক আর কাসার বাদ্য। তখনই আমরা বুঝতে পারি দেবী দুর্গা আমাদের মাঝে এসে পড়েছেন। অন্তর্জালের পত্রিকার পাতাজুড়ে দুর্গার আগমনী বার্তা।

বাংলাদেশ এবং কোলকাতায় দুর্গাপূজা এখন রীতিমতো শিল্পচর্চার রূপ নিয়েছে। কত বাহারি সাজের পূজা মণ্ডপ আর কত সুন্দর সুন্দর সাজে হাজির হয়েছেন দেবী দুর্গা সপরিবারে। পত্রিকায় দেখলাম টাঙ্গাইলের একটা দুর্গাপূজার ছবি। সেখানকার তাঁতের শাড়িকে বিষয়বস্তু বানিয়ে এবারের দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে। পাথরাইলের সেই মণ্ডপে তাঁতের শাড়িতে দুর্গা, লক্ষ্মী কাটছেন সুতা, বুনছেন কার্তিক, বিক্রি করছেন গণেশ।

অস্ট্রেলিয়ার বাঙালি ভাষাভাষী কমিউনিটিতে দুর্গাপূজার প্রতিমা স্থাপনের সংখ্যা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। এবছর সতের জায়গায় দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল। ফলে আমরা দেশের মতো বিদেশেও গাড়ি করে এক মন্দির থেকে অন্য মন্দিরে প্রতিমা দর্শন করে বেড়িয়েছি। আর প্রাণভরে শুনেছি ঢাক এবং কাসার বাদ্য। পাশাপাশি উপভোগ করেছি মনোমুগ্ধকর সব সাংস্কৃতিক পরিবেশনা।

পূজা উপলক্ষে প্রায় সবকটি সংগঠনই শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছিল স্মরণিকা। সেখানে প্রকাশ পেয়েছিল দেশের এবং প্রবাসের বিভিন্ন লেখকের লেখা। পাশাপাশি ছোটদের লেখা এবং আঁকাও প্রকাশ করা হয়েছিল। এতেকরে প্রবাসী দ্বিতীয় প্রজন্মও নিজেদেরকে পূজার সাথে সম্পৃক্ত করে। এই স্মরণিকাগুলো যেন আমাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। যখন পশ্চিম বাংলা থেকে প্রকাশ করা হতো বিভিন্ন পত্রিকার শারদীয় সংখ্যা যেটা এখন পর্যন্ত চলে আসছে।

Reneta

এই প্রবাসেও কিছু বইয়ের দোকান সেই শারদীয় সংখ্যাগুলো সরবরাহ করে থাকে। তাদের কাছ থেকে আগেভাগেই সংগ্রহ করেছিলাম ‘আনন্দমেলা’র শারদীয় সংখ্যা। প্রবাসের ব্যস্ত জীবনে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের অবসর নেই বললেই চলে। শারদীয় দুর্গোৎসব যেন আমাদেরকে সেই অবসরটুকু দেয়। আমরা একে অন্যের সাথে ভাবের আদান প্রদান করি এবং পুনরায় ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে বাঁধি।

সময়ের সাথে সাথে দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আমরা বছরের পুরোটা সময় অপেক্ষা করে থাকি এই সময়টার। যখন আমরা ধর্ম বর্ণ ভুলে ভ্রাতৃত্বের অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ হই। শরতের মেঘমুক্ত নির্মল আকাশ, অবারিত মাঠভর্তি শ্বেত শুভ্র কাশফুল সবই যেন এক পবিত্রতার বার্তা দেয়। ঠিক তখনই মা দুর্গা আসন গ্রহণ করেন। ঢাকের আর কাঁসার তালে দুর্গা মায়ের আনন্দধ্বনি ছড়িয়ে পরে লোকালয়ে। আমরা বুঝতে পারি আনন্দের বার্তা নিয়ে দেবী দুর্গা আমাদের মাঝে আরো একবার এসেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাপ্রবাসে পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT