চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ প্রযোজককে নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’ নির্মাতা, শাকিব কি থাকবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

২০২৩ সালে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছিলেন হিমেল আশরাফ। নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছিলেন তিনি। ওই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র নতুনভাবে জেগে উঠেছিল। অনেকে বলে থাকেন, ‘প্রিয়তমা’র মাধ্যমে নতুন এক শাকিবের জন্ম হয়েছিল।

এক প্রিয়তমা দিয়েই শাকিব খান সিনেপ্লেক্সগুলো একচেটিয়া দাপট দেখাতে শুরু করে। এরপর তার তুফান, বরবাদ সিনেমা দুটি নতুন মাইলস্টোন তৈরি করে।

দুই বছর বিরতি দিয়ে আবারও নতুন সিনেমা করতে যাচ্ছেন হিমেল। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন ‘তুফান’ প্রযোজক শাহরিয়ার শাকিল।

রবিবার (২৫ জানুয়ারি) এই প্রযোজক তার ফেসবুকে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। মূহুর্তের সেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। প্রিয়তমা, রাজকুমারের পরিচালকের সঙ্গে তুফান, সুড়ঙ্গ, তাণ্ডব, দাগী’র প্রযোজকের ছবিটি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

কেউ কেউ বলছেন, শাহরিয়ার শাকিলের প্রযোজনায় হিমেল আশরাফের এই সিনেমায় থাকবেন শাকিব খান। আবার একটি পক্ষ বলছেন, নিশোর থাকার সম্ভাবনা রয়েছে।

তবে, একাধিক সূত্র বলছেন, তাদের নতুন এই সিনেমায় নিশো বা অন্য কেউ নয়, এই সিনেমায় শাকিবের থাকার সম্ভাবনাই বেশী।

Reneta

হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, শাকিল ভাইয়ের সঙ্গে আমার নতুন একটি প্রজেক্টের (সিনেমা) গল্প লক হয়েছে। তবে আর্টিস্ট কে বা কারা থাকবেন সে ব্যাপারে আলোচনা চলছে। আগামী মাসে জাতীয় নির্বাচনে পর আমরা সবকিছু জানাবো। এর বেশী তথ্য এখন নেই।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন হিমেল আশরাফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতুফানপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানশাহরিয়ার শাকিলহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT