বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই

চ্যানেল আই এর লোগো, যেখানে একটি সবুজ বৃত্তের মধ্যে লাল গোলক এবং বাংলায় লেখা চ্যানেল আই।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারের প্রয়োজন নেই বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
আজ বুধবার প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচার করার প্রয়োজন নেই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এমন অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি অবহিত করা হলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






