চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুলনামূলক সুবিধাজনক অবস্থায় রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী ডিভিশন ও বরিশাল ডিভিশনের প্রথমদিনের খেলা মাঠেই গড়ায়নি। দ্বিতীয় দিনে ব্যাট করে বরিশার ২০৫ রানে অলআউট হওয়ার পর শেষ হয় দিনের খেলা। তৃতীয় দিনে প্রিতম কুমারের ব্যাটে ভর করে ৭০ রানের লিড পায় রাজশাহী।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল রাজশাহী। বড় রান পান প্রিতম কুমার, তার থেকে আসে ৮০ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে এসএম মেহেরাবের থেকে। নাবিদুজ্জামানের ৩৩ ও ওয়াসি সিদ্দিকের ৩৪ রানে রাজশাহী ২৭৫ রানে থামলে প্রথম ইনিংসে ৭০ রানের লিড পায় দলটি।

বরিশালের সালমান হোসেন ইমন ও রুয়েল মিয়া নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন মঈন খান।

বরিশালের ওপেনার ইফতিখার হোসেন ইফতির ১১৬ রানের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। ২০৫ রান তুলতে অলআউট হয়েছিল ফজলে মাহমুদের দল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন মঈনুল ইসলাম। সালমান হোসেন ইমন তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করেন। দলের বাকি কোনো সদস্য দুঅঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক ফজলে মাহমুদ ২ রান করে আউট হন।

দুর্দান্ত বল করেছিলেন রাজশাহী ডিভিশনের আলী মোহাম্মদ ওয়ালিদ। ৪ উইকেট নিয়েছিলেন এ পেসার। ওয়াসি সিদ্দিক ২টি এবং মোহর শেখ ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিনাবিদপ্রিতমবরিশাল ডিভিশনমেহেরাবরাজশাহী ডিভিশনরুয়েললিড স্পোর্টসসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT