চারদিনের সফরে বাংলাদেশে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

বাংলাদেশে চারদিনের সফরে আসা সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া রাজকীয় পোশাক পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ছাত্র, তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য নিরসনে অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল উন্নয়নের ইতিবাচক প্রভাব দেখতে মাঠ পর্যায়ে যাবেন।
সরকার ও ইউএনডিপি’র উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য নারী ও তরুণ উদ্যোক্তাদের উদ্যোগগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। সুইডেনের রাজকুমারীর এ সফরে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে।






