উপজেলা পর্যন্ত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈঠকে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, পাশে বিভিন্ন নথিপত্র ও ল্যাপটপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আন্তর্জাতিক মানের চিকিৎসা ও সেবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: উপজেলা পর্যন্ত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করছে।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এর সুবর্ণজয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন: শুধু পেশা হিসেবে নয়, চিকিৎসকদের মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।
চিকিৎসকদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণজয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যবিষয়ক গবেষণায় জোর দিতে তিনি প্রতিষ্ঠান ও চিকিৎসকদের আহ্বান জানান। করোনা অতিমারীতে সারাদেশ যখন স্থবির, তখন চিকিৎসকরা আলোর দিশারী হয়ে রোগীদের সেবা দেয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
বিসিপিএস এর বিভিন্ন পরীক্ষায় ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যারা কৃতিত্বপূর্ণ ফল করেছেন অনুষ্ঠানে তাদের স্বর্ণপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ কলেজ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস প্রধানমন্ত্রীকে সন্মানসূচক ফেলোশিপে ভূষিত করে।






