চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের জঘন্যতম ও নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্যরা শহীদ হন। দিবসটি স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার সমাধিসৌধে সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অব অর্নার দেয়।  এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি, সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের উত্তরাধিকার আওয়ামী লীগ যুগ যুগ বেঁচে থাকবে।

Banglabid

এর আগে, সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে গিয়ে ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রদ্ধার মিছিলে ছিলো বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন।

পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে বাংলাদেশ হারায় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা আর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতিকে। দিকভ্রান্ত হয় সদ্য স্বাধীন দেশ। বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত বাসে ধর্ষণঃ সোহাগ ও বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

পরবর্তী

চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

পরবর্তী
চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ফারুক ও আফজাল শরীফের ছবি, জনমুখী ও তথ্যমূলক বিজ্ঞাপনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনমুখী ও তথ্যমূলক বিজ্ঞাপনে ফারুক-আফজাল শরীফ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT