পদ্মাসেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৫ জুলাই শুক্রবার বিকেল ৪টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মাসেতু উত্তর প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।
মঞ্চ ও সভাস্থলের আশপাশে পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে মঞ্চসজ্জা ও নিরাপত্তা বেষ্টনীর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পদ্মাসেতু এলাকায়। পদ্মাসেতুর নির্মাণকাজ সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা।
তাদের আনুষ্ঠানিক বিদায় দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








