প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। রোববার রাত সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা। সোমবার সকালে এলেন বাড়ি জামে মসজিদে জানাজার নামাজ শেষে জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। তৃতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে ইহসানুল করিমকে দাফন করা হয়েছে।







