বাংলাদেশ

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীন সফর নিয়ে সাংবাদিকদের সাথে আগামীকাল (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগামীকাল রোববার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন।

৮ থেকে ১০ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বুধবার সকালে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে স্বাক্ষর এবং নবায়ন করে। এর বেশিরভাগই এমওইউ, দুটি এশিয়ান দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক বিষয়ে।

এছাড়াও এই দুই দেশ বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তিসহ মোট ৭টি প্রকল্পের ঘোষণা করেছে।

বিষয়:চীন সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…