বাংলাদেশ

বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালে বিশ্ব নেতারা আলোচনা করছেন, একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) ডেনমার্ক এবং কাতারের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ১৭ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ সম্মেলন স্থলে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সাথে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী কনফারেন্স ভেন্যুতে মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের ডেপুটি প্রাইমমিনিস্টার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেসিসের সঙ্গেও বৈঠক করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বৈঠক বিশ্ব নেতা মিউনিখ নিরাপত্তা সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…