রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আজ বুধবার ১০ জানুয়ারি বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকেল ৫টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর এটাই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। সংবিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।
গত ৭ জানুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।







