মানুষের কাছে দেওয়া ওয়াদা পূরণে আস্থা ও বিশ্বাস ধরে রেখে সর্বাত্মকভাবে কাজ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, একটি ভোটের অনেক দাম, তাই সাধারণ মানুষের সেবা করাই এই সরকারের মূল লক্ষ্য।






