অর্থনীতি

বাজার পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সংবাদ সম্মেলনে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

কঠোরভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি ভালো। একে স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন মন্ত্রী।

প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় বিমান বাহিনীর ফ্লাই স্কুল, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পসহ ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিষয়:একনেক প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…