বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠে। ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মো. মাহবুব হোসেন আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার, সিইসি’র বেতন-ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দেশি-বিদেশী বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে।

বিষয়:প্রধানমন্ত্রীর নির্দেশ মধ্যপ্রাচ্যে মোকাবেলা যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…