চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠে। ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়লে সংকট তৈরি হতে পারে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে। তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মো. মাহবুব হোসেন আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার, সিইসি’র বেতন-ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দেশি-বিদেশী বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্থিরতাপ্রধানমন্ত্রীর নির্দেশমধ্যপ্রাচ্যেমোকাবেলাযুদ্ধ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT