বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গাজীপুরে স্কাউটদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আগামীকাল শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে উপস্থিত থাকার কথা ছিল।







