প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের এমপি ও বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধী দলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পত্র পৌঁছে দেন।
এছাড়া সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন মোহাম্মদ আবু জাফর রাজু।







