জাতিসংঘ সাধারণ পরিষদে ২৩ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন, আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। মিয়ানমার সরকারের সাথে আমরা কথা বলেছি। জাতিসংঘের সাধারণ পরিষদে এ বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশ তুলে ধরবে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সরকার ও রাষ্ট্রপ্রধান সাধারণ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






