চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক জিয়াকে দেশে এনে সাজা কার্যকর করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: অগ্নিসন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন: বিএনপির আমলে সারা বাংলাদেশে নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গুণে গুণে প্রতিশোধ নিতে পারতাম। সে ক্ষমতা আওয়ামী লীগ রাখে তবে তা করেনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছি কিন্তু বিএনপি কি একটা তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পেরেছে?

যে দলের নেতা সাজাপ্রাপ্ত, মুচলেকা দিয়ে ইংল্যান্ডে গিয়েছে। এত সাহস থাকে ফিরে আসে নি কেন? এতো রাজনীতি করার শখ তো তারেক বাইরে পালিয়ে থাকে কেন? সাহস থাকলে দেশে আসুক।

শেখ হাসিনা বলেন: আমি বৃটিশ সরকারের সাথে যোগাযোগ করবো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে এবং সাজা কার্যকর করব। তাকে হ্যান্ডওভার করতে হবে।

Reneta

বিএনপি সারা বিশ্বব্যাপী টাকা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: বারবার বিদেশীদের কাছে ধর্ণা দেয় বিএনপি। ২০০১ সালে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে সফল হয়েছিলো। এবার আর তা হবে না। আমরা জানি কি করতে হবে। আঘাত করলে বসে থাকব না। এত সহজ না সরকার হটানো। এবার যে হাত দিয়ে মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দিতে আসবে সে হাত ওই আগুনে পুড়িয়ে দিতে হবে। প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ ভোট চুরি করে না, সংরক্ষণ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: ১৫ ফেব্রুয়ারিতে ভোট চুরি করেছিলো বলে আমাদের আন্দোলন সফল হয়। ভোটচুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে বিএনপি, অগ্নিসন্ত্রাস করেছে কিন্তু জনগণ জানে তারা ভোট দিয়েছে তাই কিছুই করতে পারেনি।

শেখ হাসিনা বলেন: বিএনপি স্বর্ণলতার মত যে গাছে উঠে সে গাছ ধ্বংস হয়ে যায়। দেশের মানুষের জন্য কাজ করতে হলে কাজের বুয়ার মতো কাজ করতে হবে। দিনরাত এক করে কাজ করে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক জিয়াপ্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT