ফুটবল

পুরস্কারের সঙ্গে ঘরও দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দেখছেন ও হাসছেন, ক্যাপশনে ফুটবল ও কোকা-কোলা লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি গ্রহণ করছেন, পাশে কোকা-কোলা ও ফুটবল, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নদের সবাইকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে ফুটবল দলের যাদের ঘর প্রয়োজন, তাদের ঘর দেয়ার ঘোষণাও দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের যাদের বাড়ির প্রয়োজন তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি সামনে আসার পর শেখ হাসিনা তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন। এরপর আরেক ফুটবলার ঘর চাইলে প্রধানমন্ত্রীর তরফ থেকে সবাইকে ঘর করে দেয়ার প্রতিশ্রুতি আসল।

নেপালে গত সোমবার স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়ে দেন সাবিনা-সানজিদারা। মেয়েদের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় সেদিন থেকে চলছে বাঁধভাঙা উৎসব। বুধবার সেই উৎসবের পারদ চরেছিল সপ্তমে। চ্যাম্পিয়নদের ফুলেল বরণ করে নেয়া হয়েছে ছাদখোলা বাসে জনতার ঢলের মধ্য দিয়ে।

বিষয়:জাতিসংঘ প্রধানমন্ত্রী মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শেখ হাসিনা সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…