চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে এমনভাবে গড়তে চাই যা জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশটা এমনভাবে গড়তে চাই, যা জ্ঞান বিজ্ঞানে থাকবে সবচেয়ে এগিয়ে। আমাদের তৈরি হতে হবে আগামী দিনের জন্য।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ৫৮ মিনিটে বঙ্গবন্ধুর পক্ষে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের প্রজন্ম কে সামনে এগিয়ে যেতে হবে। এখন বদলে যাওয়া বাংলাদেশ। যারা ২০ বছর বয়সী, তারা আগের বাংলাদেশ কী ছিল তা জানে না। সেজন্যই আধুনিক জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। এটা যেন থেমে না যায়।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন এবং ১১ টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর সমাবর্তন উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পরবর্তীতে সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট প্রদান করেন বিশেষ সমাবর্তনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

উল্লেখ্য, ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ৫৪তম সমাবর্তন। বঙ্গবন্ধুর আগে মোট ৫৩ জন স্বনামধন্য ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। ১৯৭০ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় সমাবর্তন বক্তৃতা প্রদান করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এগিয়ে থাকবেজ্ঞান বিজ্ঞানঢাকা বিশ্ববিদ্যালয়দেশ উন্নয়নপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসমাবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT