বাংলাদেশ

স্বপ্ন-পদ্মা-সেতুর বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বপ্ন-পদ্মা সেতুর বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী পদ্মা সেতুর বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন, পাশে উপস্থিত আছেন অন্যান্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন সন্তানের জন্মদানকারী নারী পদ্মা সেতুর উদ্বোধনের স্মরণে তার ছেলের নাম স্বপ্ন এবং দুই মেয়ের নাম পদ্মা ও সেতু রাখায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক আজ বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির বাবা-মায়ের হাতে তিনটি সোনার চেইন (প্রতিটি এক তোলা), ফলমূল ও জামাকাপড় তুলে দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এনি বেগম (২৪) তিন সন্তানের জন্ম দেন। মা ও তার বাচ্চারা ভালো আছে।

বিষয়:পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…