ক্রিকেট

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে জ্যোতি-অ্যালিসাদের আনন্দময় দিন

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী যুবকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী যুবকদের সাথে সাক্ষাৎকারে, সরকারি ভবনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার মিরপুরে তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে অ্যালিসা হিলিদের দুই সপ্তাহের সফর। দেশের বিমান ধরার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আনন্দময় একটি দিন কাটালেন তারা। বাদ যায়নি নিগার সুলতানা জ্যোতির দলও।

দুপুরে গণভবনে যান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটার-কোচদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন।

পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টুয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। প্রবল শক্তিশালী দলের বিপক্ষে টিম টাইগ্রেস কেমন করে সেটি দেখার জন্য মূলত আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টুয়েন্টিতে এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বিষয়:গণভবন নারী ক্রিকেট প্রধানমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…