বাংলাদেশ

১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চোখ পরীক্ষা করিয়েছেন ১০ টাকার টিকিট কেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন, জনতার সাথে সাক্ষাৎ ও আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে তিনি চোখ পরীক্ষা করান।

চিকিৎসা নিয়ে ফেরার পথে হাসপাতালের রোগী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের সাথে কথা বলেন এবং হাসপাতাল ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নেন।

সেসময় অনেকেই প্রধানমন্ত্রীর কাছে হাসপাতালের চিকিৎসা সেবা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। হাসপাতাল ত্যাগ করার সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…