গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছিলেন দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির সদস্যরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার জীবিত করার কোন সুযোগ নেই। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদ্রি শেখরের রিপোর্ট।






