চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
৭:৪৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হেলিকপ্টারযোগে এসে পৌছান। এরপর তিনি গাড়ীযোগে ১১টা ৩৭ মিনিটের সময় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে পৌছান। বেলা ১১টা ৫৪ মিনিটের সময় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে ‘গাড অব অনার’ প্রদান করেন। একই সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।

পরে ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরারত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

দোয়া ও মোনাজাত শেষে দলীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান।

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Reneta

প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে সমাধিসৌধ প্রাঙ্গণে মন্ত্রিসভার সদস্য, তাঁর উপদেষ্টাগণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৫ আগস্টজাতীয় শোক দিবসটুঙ্গিপাড়াপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবঙ্গবন্ধুর সমাধিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠকে মানবপাচার দমন ও নিরাপত্তা সহযোগিতার অঙ্গীকার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT