চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

মোশাররফ হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নওয়াফ আল আহমেদ জাবের সাবাহ। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। 

গতকাল বুধবার বিকেলে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নওয়াফ আল আহমেদ জাবের সাবাহর সাথে প্রধানমন্ত্রীর একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রধানমন্ত্রী তাদের কথোপকথনে দু’টি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, এবং সময়ের সাথে সম্পর্ক গভীর ও নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আনন্দের সাথে উল্লেখ করেন, কুয়েতে কর্মরত বাংলাদেশীরা, এবং কুয়েত সেনাবাহিনীতে বাংলাদেশ কন্টিনজেন্ট, দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের উত্তরাধিকার এবং শক্তি বহন করছে।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নওয়াফ আল আহমেদ জাবের আনন্দের সাথে তার দেশের প্রতিরক্ষা পুর্নগঠনে বাংলাদেশ সেনাবাহিনীকে অনুমোদন দেওয়ার কথা কথা জানান। এছাড়াও দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

উভয় নেতা জুলাইয়ে ব্যাংককে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সাধারণ পরিষদের বৈঠকে পারস্পরিক প্রত্যাশা নিয়ে এক সাথে কাজ করতে সম্মত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বিজ্ঞপ্তিতে জানানো হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতি নিয়মিত পরামর্শ এবং উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।

কথোপকথনে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান। তারা পারস্পরিক সুস্থ জীবন এবং দুই দেশের জনগণের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও সফলতা কামনা করে ফোনালাপ সমাপ্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT