দেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অপ্রতিরোধ্য অগ্রগতি নিয়ে ভাষণ দিচ্ছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসবে না, কাজেই যারা এই স্বপ্ন দেখে ক্ষমতায় আসার চিন্তা করছেন, তাদের দু:স্বপ্ন দেখা বন্ধ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সমাপনী ভাষণে সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসতে হলে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে জনগনের রায় পেয়ে আসতে হবে। ফোনে আড়িপাতার সমালোচনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য পেতে আইন-শৃংখলা বাহিনী কারো কারো ফোনে আড়ি পাতছে। এতে সাধারণ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা মোটেও বেআইনি নয়।






