চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র হাতে রাতের অন্ধকারে নয়, ভোটে সরকার গঠন হবে: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
বাংলাদেশ, রাজনীতি
A A
শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র হাতে রাতের অন্ধকারে নয়, সরকার গঠন করা হবে ভোটের মাধ্যমে। তিনি বলেন, ‘আমাদের সব সময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। ভোটের মধ্য দিয়েই সরকার গঠন হবে, অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না।’

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আইন বিভিন্ন সংস্কার ও নির্বাচন কমিশন গঠনে আইন করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব— এ স্লোগান দিয়ে মানুষকে আমরা ভোট নিয়ে সচেতন করি। ভোট ও ভাতের অধিকার আদায়ে সংগ্রাম করি। যে ক্ষমতা সেনানিবাসে বন্দি ছিল সেটা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি আমরা।’

টানা তিন মেয়াদে সরকার পরিচালনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়নের পরিকল্পনা তৃণমূলের মানুষকে লক্ষ্য রেখেই করা। শুধুমাত্র মুষ্টিমেয় লোক লাভবান হবে— যা ক্ষমতায় আসলে স্বৈরশাসকেরা করত, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু এলিট শ্রেণি তৈরি করত, হাতে সমস্ত ব্যবসা-বাণিজ্য, ধন-সম্পদ তুলে দিয়ে, তাদের ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করত, আমাদের সেটা ছিল না। আমাদের লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন। তৃণমূলের মানুষ যাতে ক্ষমতা পায় তা নিশ্চিত করা।’

নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, বিএনপির জনগণের ভোটে আস্থা নেই। এটা তাদের বিষয়। আমরা সংবিধান মেনে ভোট করব।

বিএনপির নেতাই নেই
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, এ দলের নেতাই নেই। খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না, তারেক জিয়াও পারবেন না। তারা দুজনই দণ্ডিত আসামি। তাদের নির্দেশে বিএনপি কেন নির্বাচন বানচালে সন্ত্রাস করছে?

শেখ হাসিনা বলেন, দণ্ডিত আসামি খালেদা জিয়াকে আমি বাসায় থাকার সুযোগ দিয়েছি। তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলছে তার দল। এখন তাকে বিদেশ যেতে হলে তো আগে কারাগারে যেতে হবে, আইন তাই বলে।

তারেক রহমান মাকে দেখতে না আসার বিষয়ে তিনি বলেন, ছেলেই তো মাকে দেখতে এলো না। এই যে, যায় যায়, মরে মরে করতেছে তবুও ছেলে দেখতে এলো না।

যারা নির্বাচন বানচালের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই
শেখ হাসিনা বলেন, আজকে যারা নির্বাচন প্রতিহতের নামে অগ্নিসন্ত্রাস করছে তাদের কিন্তু ক্ষমা নেই। নির্বাচন বানচালের নামে বিচারপতির বাসায় হামলা করছে, পুলিশ-সাংবাদিকের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নেই।

অগ্নিসন্ত্রাসের জন্য তারেক রহমানকে দোষারূপ করে সরকার প্রধান বলেন, লন্ডনে বসে হুকুম দেয়, সে তো দেশে আসবে না। তার হুকুমে মানুষের ক্ষতি করছে বিএনপি নেতাকর্মীরা। জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। তাদের ছাড় নেই। যে দেশে আসার সাহস রাখে না তার কথা কেন শোনেন, বিএনপি কর্মীদের প্রতি এটাই আমার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন করতে না চাইলে না করুক। সন্ত্রাস করছে কেন? বিএনপি নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস করছে। বাস পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে। তাদের ওপর মানুষের অভিশাপ।

নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিএনপির জনগণের ভোটে আস্থা নেই। এটা তাদের বিষয়। আমরা সংবিধান মেনে ভোট করব।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ধরিয়ে দিন। জনগণ সচেতন হলে তারা অগ্নিসন্ত্রাসের সাহস পাবে না।

ট্যাগ: নির্বাচননির্বাচন পরিচালনা কমিটির সভাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সাফল্যমণ্ডিত পদক্ষেপ বিশ্বে সমাদৃত’

পরবর্তী

কলকাতা চলচ্চিত্র উৎসবে নিগার বানুর ‘নোনা পানি’

পরবর্তী
নোনা পানি সিনেমার পোস্টার যেখানে নারীরা জল ও প্রকৃতির সাথে সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা চলচ্চিত্র উৎসবে নিগার বানুর ‘নোনা পানি’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন না ফেরার দেশে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT