বাংলাদেশ

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও অতিথিদের মধ্যে আলোচনা, নৈশভোজের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বাজেট পরবর্তী নৈশভোজে অতিথিদের সাথে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংসদে বাজেট পাসের পর অর্থমন্ত্রীর আয়োজিত এক নৈশভোজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২৬ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

উল্লেখ্য, জাতীয় সংসদ আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই জাতীয় বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিষয়:অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী বাজেট পরবর্তী নৈশভোজ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…